ডিয়ার রোহন সাহেব,
অনেক দিন পর আসা, জানি
আপনি আমার উপর
অসন্তুষ্ট..তার উপরে
আবার আপনার কাছে আবদার
করছি...দয়া করে রাগ করবেন
না :-)
আমার কিছু অন্যায় আবদার
আছে ...তারই কিছু লিস্টি
দিলাম :
১: লোটার ডিজাইন টা ভাল
লেগেছে সবার , কিন্তু
হেডারের নিছে বোর্ড টা
যেন খুব বড় একটা
বোর্ড...ওটাকে কম করলে হয়
না?
২: আমার মত কিছু অলস
লোকের এখানে যা যা লিখত
(আগের লোটায়) সেগুলি সব
হারিয়ে
ফেলেছে..সেগুলিকে
পুনরায় কি আনা যায় না?
৩: নতুন লোটায় আগের থেকে
জনসংখ্যা খুবি
কম...তাদের কে আনার কি
কিছু ব্যাবস্থা করা
যেতে পারে?
আমি খালি আপনার নয় এ
ব্যাপারে সবার মত চাই
ডিয়ার (হরিন নয়) রোহন সাহেব
৭Bimbisar | আলোচনা
২১/১২/২০১১





জনগণ যা বলেন
আপনি যা বলেন
আগে সবাই বলুক। তারপর না হয় আমি বলব।
বোর্ডের সাইজ আমার মনে হয় ঠিকই আছে। তবে ক্যাপসানগুলো আরো ফ্রিকোয়েন্টলি পাল্টালে - যদি সম্ভব হয় - আরো ভাল হত।
এটা রোহণের টেকনোলজির ব্যাপার, আমি এ ব্যাপারে মুকখু..।
এ ব্যাপারে আমিও একমত। আগে এ নিয়ে কোন সময় রোহণকে বলেওছিলাম মনে হয়। জনসংখ্যা প্রথম প্রথম যাও বা ছিল - এখন মাত্র গুটি কয়ে্ক। ঘনাদাও অনেক দিন চুপচাপ কেন কে জানে?
একটু নভিসের মতো শোনালেও বলছি ...।লেখাগুলো ( ছাপা বা ‘টু বি’ দেওয়া) বড্ড খুদে দেখায় (অরকুটের ফন্ট বেশ বড় দেখায় , পড়তে সুবিধে হয়) এখানে ফন্ট টা দেখতে কেমন আর সাইজে বড্ড ছোট্ট, পড়ার আগ্রহটা কমে যায় লগ ইন করে; দৃশ্যসুখ পাই না পড়তে।এটাই লোটাতে আমার অসুবিধে।আমি জানিনা, এটা কেবল আমারই সমস্যা কিনা, কিন্তু হচ্ছে আমার...বিলিভ মি...।ফন্ট টা আরো সুন্দর (যেমন “ওনাদের আত্মার শান্তি... ফন্টটা সুন্দর লাগছে, কিন্তু লেখালেখির টেক্সটা ভালো লাগছেনা ততটা) আর বড় লেখা করা যায় না পেজের ( ভিউ তে ম্যানুয়্যালি বড় করা ছাড়া)??
অনেক দিন পরে লোটা ওপেন করলাম। তেমন কোন হাল চাল ঘটেছে বলে মনে হচ্ছে না। প্রথম পাতায় নতুন বর্ষাভিনন্দন থাকবে ভেবেছিলাম, কিন্তু আত্মার শান্তি কামনা দেখে আরোও মনটা দমে গেলো।
বিম্বিসার কাকে কাকে ফেরত আনতে চাইছো? আমি আছি কি তার মধ্যে? রামকৃষ্ণ বাবু এখন সৃষ্টিতে বেশী লেখেন। আরোও সবাই আছে ছড়িয়ে ছিটিয়ে। আমায় একজন পাবলিশার যোগাড় করে দিতে পারো? রোহণ আর ঘাস ডালে না।
ও হ্যাঁ, যদিও তিনদিন লেট, তবুও সকলকে আমার ২০১২-র অভিনন্দন আর শুভেচ্ছা। ভালো থাকবেন সকলে।
রোহন, কালকে আমি ফেসবুকে মেঘ দির সাথে কথা বলছিলাম, নতুন লোটাতে ঢুকতে সবার ই অসুবিধা হচ্ছে ,প্রধানত পাসোয়ার্ড সমস্যা এছাড়া ও নতুন লোটা ঠিক সড়গড় হচ্ছে না, কিছু কর
হিমাদ্রিদা আমিও পাবলিশার জোগাড় এর খোজে আছি চল দুইজনে মিলে ট্রাই করি
শুরুতেই একটা কৈফিয়ত দিয়ে রাখি।
আমার এখানে না আসার কারণ আর কিছুই নয়, আমার সাময়িক অসুস্থতা!
এখন বেশী টাইপ করতে পারি না, কারণ আঙ্গুলে ব্যাথা হয়।
বয়স কামড় দিচ্ছে, এটা বুঝতে পারি।
এবারে বলি, ফন্ট সাইজটাকে বাড়ালে সুবিধে হয়।
আর ফন্ট আদর্শলিপি করলে ভালই হয়।
এবার এর কারিগরী দিক গুলো রোহন বুঝবে।
আমি এগুলো কিস্সু বুঝি না।
রোহণ দা কিছু তো বলো