প্রলাপ ২

১০

Bimbisar | জিরাফ

২২/০১/২০১২



মহাবিশ্বে শতকোটি যোজন দুরে মহাশুন্যে থাবড়া মেরে বসে পান্তাভাত সাটাচ্ছিলাম ;
মনু এসে হাতে একটি চিরকুট ধরিয়ে গেলেন , আমায় নাকি অবতার হতে হবে !
কোথায় একটু শান্তিতে বসে ব্ল্যাকহোল দেখব তা নয় হাতে একগাদা কাজ...
আবার সেই পৃথিবীতে আছড়ে পড়ে হাজার খানেক লাশের পাশ কাটিয়ে
এলএমজি এর নলে কিছুটা বিষমদ ঢাললাম , ওরে বাবা সেকি ধোয়া !
চোখে সর্ষে ফুল দেখার আগেই দেখে ফেললাম
রাজনীতি তার মাথা থেকে লিকপিকে সাপ বার করে ছড়িয়ে দিচ্ছে মনুসত্বের মাটিতে
আর তার থেকেই অভিশপ্ত মেনকার মেদহীন বুক পেট তলপেট
সরাসরি গ্রাস করছে আমাদের আত্মচেতনার জননাঙ্গ...

সুখ পেতে পেতে কখন অজ্ঞান হয়ে গেছি জানি না ,
জ্ঞান ফিরলে দেখি মনু আমার সামনে ক্যামেরা হাতে দাড়িয়ে ...
বললেন , তোমার ভিডিওটা ইউ টিউবে আপলোড করেছি
আর প্রথম দিনেই ফাটাফাটি রেসপন্স !
কি হে ,আর একবার অবতার হবে নাকি ?

;-)

Bimbisar

লেখক

এই লোটাকম্বলধারী এখনও নিজের সম্পর্কে কিছু জানাতে নারাজ।

জনগণ যা বলেন

আপনি যা বলেন

আইডিয়া-টা ভালো লাগলো। তবে অনিচ্ছা কৃত কিছু বানান ভুল চোখে পড়ায় বলছি। দোষ নেবেন না।

ব্ল্যাক হল না বোধহয়, ওটা ব্ল্যাক হোল

আর অভিসপ্ত না হয়ে অভিশপ্ত হবে। কথাটা অভিশাপ থেকে এসেছে।

অনেক দিন পরে বিম্বি-র লেখা পেলাম। ছবিটা খুব মানানসই।

Bimbisar মন্তব্য1 মাস আগে

হিমাদ্রী দা তুমি একদম ঠিক, আমি জি মেল থেকে কপি পেস্ট করায় এই প্রবলেম হয়েছে, এবার ঠিক করে দিচ্ছি :-)

একটা ইউনিক কনসেপ্ট - বেশ ভালো লাগল।


বিম্বি আবার ফেরত এসোছো দেখে ভালো লাগলো।

আজকাল লিখতে মন চাইলেও, লেখা দিতে মন চায় না। কেননা পাঠক খুব কমে গেছে। আমি তো পাঠক ভুখা।

তোমাদের মতো বড় সড় লেখক হলে কিছু যেতো আসতো না, কিন্তু আমি তো দাঁড়াতেই পারছি না।
জানি না আর কবে সেদিন আসবে ? আদৌ আসবে কিনা !!!!!!

কেউ কোন কথা রাখে নি।

আরেব্বাস! বেশ জমকালো লেখা!অনেকদিন পর লোটায় এসে তোমার লেখা পড়ে ভালো লাগলো ।

একেবারে বিম্বিসারমাফিক।

অবতার সাজার ইতিকথা।

বিম্বি পরের কবিতা কই?

unmesh gangulyমন্তব্য19 ঘন্টা আগে

ডফগঘজজ

খুব ভালো লাগলো তোমার লেখা পড়ে..
একেবারে অভিনব একটা কনসেপ্ট,
এক কথায়- দারুণ

চিচিং ফাঁক