জেব্রা-কাটা রাস্তার
ঘাড়ে ধরে ছ্যাঁদা
করুক
হাতুড়ি পেটাক
হারা-অঘ্রানের সর্বস্ব
দিয়ে-
এই ইঞ্চিটাক ছাই নিয়ে
মাঝরাতে কবিতা
জন্মালে
নুন দিয়ে মারতাম,
কাঁটা দিয়ে রুখতাম
কাঁটার মুকুট পরা
পুনর্জন্ম
কোকিল ভয়ে
ক্যালেন্ডারের দশ
হাতের মধ্যে আসে না
ভয় পায়, অথবা সুসময় ও
সংস্কারের লোভ
এখন শ্মশানে তার
মাধ্যমিকের বইখাতা,
গোরস্থানে
বাসা নিচ্ছে দু’সিকের
লাটিম
মাথার উপর আমাদের ঝড়ে
ঝরে যাচ্ছে ঘাম, ছিঁড়ে
যাছে মখমল
দিনে দু’বার
ট্রান্সফর্মার
বদলাচ্ছি হাড়খাঁচা
দিয়ে
......আর তার বন্য ভঙ্গী
ড্রয়িংরুম সাভানা করে
দেয়।





জনগণ যা বলেন
আপনি যা বলেন
শিরোনামটা আর একটু ভাবনা চিন্তা দাবী করে বলে মনে হয়। শেষের দিকে কবিতাটা সুন্দর লেগেছে।
শুভেচ্ছা জেনো।
ঠিক ঠাক বুঝলাম কিনা বুঝছি না। তবে শেষ লাইনটা বেশ ভালো লাগল বা বলা ভাল নাড়া দিয়ে দিল । যাই হোক চেষ্টা চালিয়েই যাবো পুরোটা বোঝার।
আরো লিখুন, ভাই অত্রি।
কেবল মাত্র শেষ লাইন টি ক্লীয়ার কাট বুঝলাম। বাকিরা সব ধরতে ধরতে পিছলে যাচ্ছে।
"এই ইঞ্চিটাক ছাই নিয়ে মাঝরাতে কবিতা জন্মালে
নুন দিয়ে মারতাম,"
এটাও বোধহয় বুঝেছি। কিন্তু সব মিলিয়ে আরিব্বাস !!
ভাল
এক কথায় অসাধারণ...
জন সাধারণ এতো কথা ফিরিয়ে দিলো, অথচ কবির কোন রি একশান নাই কেন। শুধু লিখে খালাস হলে হবে না কবি, সমঝদারদের একটু তো খেয়াল রাখতেই হবে ভাই।