পাশওয়ার্ড হারিয়েছেন? নতুন জন?

এখানে খনিজেরা বিধবা হয়েছে পলি-বিবাহের আগে

১৮/০৩/২০১০   শেখ নজরুল   ৮টি মন্তব্য  কবিতা


তুমি তো যোগরাজ্যে যাবে! নিদেনপক্ষে কিংফয়সাল
ফেরার আগেই পাবে খনিজে ডক্টরেট। কি লাভ তাতে?
এখানে খনিজেরা বিধবা হয়েছে পলি-বিবাহের আগে।
সেই সে সোনার মাটিতে বর্গায় চলছে এখন কর্পুর চাষ!
নাকটা একটু বাড়াও- দেখোতো কী মৃত্যুমায়বী গন্ধ!

তোমাকে কী খামোখাই বলেছি?- পারলে মানুষ পড়ো!
এতো কঠিন গ্রন্থ পাথরেও যাবে না গড়া!

তুমি তো যোগরাজ্যে যাবে! নিদেনপক্ষে কিংফয়সাল
ফেরার আগেই পাবে খনিজে ডক্টরেট। কি লাভ তাতে?
এখানে খনিজেরা বিধবা হয়েছে পলি-বিবাহের আগে।
সেই সে সোনার মাটিতে বর্গায় চলছে এখন কর্পুর চাষ!
নাকটা একটু বাড়াও- দেখোতো কী মৃত্যুমায়বী গন্ধ!

তোমাকে কী খামোখাই বলেছি?- পারলে মানুষ পড়ো!
এতো কঠিন গ্রন্থ পাথরেও যাবে না গড়া!

শেয়ার করুন     ফেসবুকে     গুগল বাজ়ে     ট্যুইটারে

<< আগের পোস্ট | প্রথম পাতা | পরের পোস্ট >>

কচ-কচানি বা মন্তব্য (যা বলবেন)...

মেঘ   ১৮/০৩/২০১০

নজরুলভাই আপনার সৃস্টিকাল চলছে। দারুণ!!
সচলে লিখছেন নিয়মিত? বহুদিন ওদিকে যাইনি। আমার আবার খরা...লেখাপত্তর বন্ধ একরকম।

শেখ নজরুল   ১৮/০৩/২০১০

গুণ দাকে নিয়ে একটা প্রবন্ধ আছে ওখানে প্রথম পাতায়। আপনার খরাকাল কাম্য নয়। আমার একটি ছড়া-কবিতা আছে,

নিজের ঘরে ভাল্লাগে না মেঘের বাড়ি যাবো
নিজের কলস থাক না পড়ে মেঘের পানি খাবো
............................................
............................................
আপনাকে খরায় বৃষ্টি হোক; একসময় পড়াবো। ভালো থাকুন।

মেঘ   ১৮/০৩/২০১০

বহুত খুব..! পড়তেই হবে। এমনিতেই জয় গোস্বামীর কবিতা আমার ভালো লাগে একটা বিশেষ কারণে... মেঘের কথা লেখা থাকে বলে।

শেখ নজরুল   ১৮/০৩/২০১০

আরো একটি মেঘের কবিতা বলি,

মেঘের রাতে জন্ম মেয়ের মেঘ হয়েছে কাল
কেউ দেখে না কালো মেয়ের বুকের ভেতর লাল
...........................................

মেঘ   ১৮/০৩/২০১০

দারুণ!

সবাক   ১৯/০৩/২০১০

প্রিয়েপোস্ট

শেখ নজরুল   ১৯/০৩/২০১০

Onek Dhonnobad

অভ্র   ২০/০৩/২০১০

দারুন লিখেছেন নজরুলভাই। কিন্তু রিপিটেশনটা কেন এনেছেন বোঝা গেল না তো?

আপনার মন্তব্য জানাতে লগ-ইন করুন।

শেখ নজরুল



আগে ভাবতাম অনেক কিছু বলার আছে নিজকে নিয়ে; এখন বুঝি হদ্দ বোকা আমি!

এই ব্লগারের সাম্প্রতিক ১০

  • আপনার সুন্দর চোখদুটি নিয়ে কিছু কি ভেবেছেন?
  • মহানায়কের কথা
  • আবাদের গল্প
  • কৃষ্ণভাব। লীলা নাকি মানবপ্রেম
  • যা, তোরে বাসিলাম ভালো
  • ছোটদের নজরুল
  • ডায়ানা । শুধু সুন্দরের রানী হিসেবেই পরিচিত ছিলেন না; ছিলেন আর্তমানবের বন্ধু
  • নজরুলের বোবাত্ব
  • নজরুল। নিষিদ্ধ থেকে প্রকাশ্যে
  • প্রসঙ্গ নার্গিস-বিয়ের রাতেই যাকে কবি ফেলে এসেছিলেন