পাশওয়ার্ড হারিয়েছেন? নতুন জন?

মনগুরুত্বের দ্বিপক্ষীয় বৈঠক

৩১/০৩/২০১০   শেখ নজরুল   ৬টি মন্তব্য  কবিতা



আমরা যৌথ জন্মান্ধের এক পতিত বারান্দায় মনগুরুত্বের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছিলাম
আমরা মিলিত হয়েছিলাম স্বপ্নের দাহকালে, ঠোঁটের দুর্দিনে; তবে কোন শান্তির প্রতিষ্ঠায় নয়
নদী আহত, পাখিরা মরছে, সাগর ফুসছে, মানুষ ভাসছে- তার কিছুই ছিল না এ বৈঠকিদিনে
যুদ্ধের বিপক্ষে দাঁড়াতে, বিপন্ন সবুজ বাঁচাতে কিংবা পাখির খাঁচা ভাঙতে আমরা বৈঠকে বসিনি।

মৌলবাদী ধান্দাবাজ দেশদ্রোহী কেন বোমারু হয়েছে তাতে খুব বেশি আগ্রহ ছিল না আমাদের
আমাদের অনুশোচনা ছিল না কোন যুদ্ধশিশুর উড়েযাওয়া পায়ের গোড়ালি আর আহত আঙুলে
আমরা মিলিত হয়েছিলাম বিপন্ন এক বিধবার বাড়িতে; অথচ তারও কোন সুসংবাদ নিয়ে নয়!
কোথায় অন্ধ জাতিস্বর স্বপ্ন চাপকাতে দোররা হাতে নিন্মাঙ্গে দাঁড়ায় কিংবা হিল্লাবিয়ের আনন্দে-
ভাঙে যৌথ ভালোবাসা- এসব কিছুই উত্থাপিত হয়নি আমাদের এই পূর্বনির্ধারিত আলোচনায়

তবে আমরা ছিলাম ঘনঘোর আনন্দে- নিবীড় ও নিরাপদ- চা ও কফিতে, চুমু ও চামিলিতে
আমাদের চার ঠোঁটের মাঝখানে ছিল একগোছা রজনীগন্ধা, তরতাজা গোলাপের টিনএজ স্বাদ
আমাদের বৈঠকজুড়ে ছিল- তার উষ্ণতা আমার মুঠিতে আর আমার আঙুল তার নাভিমুলে;

অথচ বিদেহী একটি প্রেমের গল্প সাজাতেই আমরা এ মহান বৈঠকে মুখোমুখি বসেছিলাম।

শেয়ার করুন     ফেসবুকে     গুগল বাজ়ে     ট্যুইটারে

<< আগের পোস্ট | প্রথম পাতা | পরের পোস্ট >>

কচ-কচানি বা মন্তব্য (যা বলবেন)...

মেঘ   ৩১/০৩/২০১০

বেশ লেখা।

শেখ নজরুল   ৩১/০৩/২০১০

Thanks

সুস্মিতা   ৩১/০৩/২০১০

রোম্যান্টিক ভাবনার কাব্যিক উপস্থাপনা। কবিতাটি ভালো লেগেছে -- খুবই ভালো লেগেছে।

শেখ নজরুল   ৩১/০৩/২০১০

Many a thanks

সংহিতা   ৩১/০৩/২০১০

প্রেম উপচানো লেখা। ভালো লেগেছে।

শেখ নজরুল   ৩১/০৩/২০১০

Alas! love

আপনার মন্তব্য জানাতে লগ-ইন করুন।

শেখ নজরুল



আগে ভাবতাম অনেক কিছু বলার আছে নিজকে নিয়ে; এখন বুঝি হদ্দ বোকা আমি!

এই ব্লগারের সাম্প্রতিক ১০

  • আপনার সুন্দর চোখদুটি নিয়ে কিছু কি ভেবেছেন?
  • মহানায়কের কথা
  • আবাদের গল্প
  • কৃষ্ণভাব। লীলা নাকি মানবপ্রেম
  • যা, তোরে বাসিলাম ভালো
  • ছোটদের নজরুল
  • ডায়ানা । শুধু সুন্দরের রানী হিসেবেই পরিচিত ছিলেন না; ছিলেন আর্তমানবের বন্ধু
  • নজরুলের বোবাত্ব
  • নজরুল। নিষিদ্ধ থেকে প্রকাশ্যে
  • প্রসঙ্গ নার্গিস-বিয়ের রাতেই যাকে কবি ফেলে এসেছিলেন