পাশওয়ার্ড হারিয়েছেন? নতুন জন?

হায় ইলিশ, টুকরো-টুকরো ফ্রাইড ইলিশ!

১৫/০৪/২০১০   শেখ নজরুল   ১১টি মন্তব্য  কবিতা



হায় ইলিশ, প্রিয় ইলিশ, সংগ্রামের ইলিশ, কবিতার ইলিশ, জাতির ইলিশ, স্বপ্নের ইলিশ-তুমি শুয়ে আছো কুচি-কুচি বরফের শাদা জোছনায়।

কী নরম, কী শীতল, কী মায়া-মায়া চোখে তাকিয়ে আছো বাঙালিপনার নিরেট সম্ভাবনায়! তোমার শুভ্র শরীরে উপুড় হয়ে আছে আমাদের উৎসবের কলস।

তোমার কী মনে পড়ে মেঘনার সঙ্গমে ডিম ছাড়তে ছাড়তে অনুভব করেছিলে ফাঁস ফাঁস জালের কঠিন বেড়াজাল? মনে কী পড়ে?- সোদাগন্ধময় মাটির বুকে কতবার লেজ নেড়েছিলে ফফিনপুরির যাত্রার আগে।

হায় ইলিশ! প্রিয় পান্তার বুকে ভাঁজি ভাঁজি ইলিশ, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ- তুমি আবারও টক অব দ্য বাজার, টক অব দ্য ফ্ল্যাট, টক অব দ্য ড্রয়িংরুম, ট্যক অব দ্য গলিপথ, টক অব দ্য বটমূল- এ বোশেখে।

হায় ইলিশ, টুকরো-টুকরো ফ্রাইড ইলিশ; কাঁচা লংকা-পেয়াজে সংস্কৃত ইলিশ! তেল-তেল পেটি-পেটি স্বপ্নের ইলিশ! হাপুস হুপুস, আহ উহ আমজনতার আরোধ্য ইলিশ; আমি বাজারে আসছি- তোমার সঙ্গে কথা আছে।

শেয়ার করুন     ফেসবুকে     গুগল বাজ়ে     ট্যুইটারে

<< আগের পোস্ট | প্রথম পাতা | পরের পোস্ট >>

কচ-কচানি বা মন্তব্য (যা বলবেন)...

রনি কোলকাতা   ১৫/০৪/২০১০

শেষে কি না ইলিশ নিয়ে পড়লেন। তবে বলিহারি আপনার লেখার হাত, এতেও মন ভরে গেল।

মেঘ   ১৫/০৪/২০১০

ওটাই কথা, বলিহারি আপনার লেখার হাত।
ভালো থাকুন।

হাসি...   ১৫/০৪/২০১০

পান্তা দিয়ে ইলিশ ভাজা? এটা ট্রাই করা হয়নি তো।

শেখ নজরুল   ১৫/০৪/২০১০

@রনি কোলকাতা
এ তো হাত নয় ফাঁসিকা ফান্দা! সব বাধে।

শেখ নজরুল   ১৫/০৪/২০১০

@এইচ. রহমান (হাসি...)
আমরা তো এটি নিয়ে অস্থির ছিলাম।

শেখ নজরুল   ১৫/০৪/২০১০

@মেঘ
আপনার চেয়ে কমহরি

রনি কোলকাতা   ১৫/০৪/২০১০

@শেখ নজরুল
এ হাত মুঝে দে দে নজরুল>>>>>>>>

শেখ নজরুল   ১৬/০৪/২০১০

Bujhlam

সঞ্জয় নাথ ( ফাজিল ফিলোজফার)   ১৬/০৪/২০১০

গন্ধের ইলিশ আপনার ভাবনায় এশে
ছন্দের ইলিশ হইল আবশেষে...

কি কি যেন ভাবলেন আর স্বপ্ন তেও এশে ধরা দিল
হা হা হা
টক অব দ্য বটমূল- সে আবার কি?

বটমূল = বট গাছের কোথায় বসে আড্ডা দেন দাদা?




শেখ নজরুল   ১৬/০৪/২০১০

রমনার (রমনা পার্ক,ঢাকা) বটমূল, এখানেই বর্ষ বরণের সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয়। তার সাথে ইলিশ-পান্তা।
ধন্যবাদ আপনাকে।

সঞ্জয় নাথ ( ফাজিল ফিলোজফার)   ১৭/০৪/২০১০

ওহ হো নজরুল আমি ত জানতাম ই না এটা...

তবে দাদা

ইলিশ ছিল নিজের মতন , সুখেই ঝোলে ভাতে
মন্ত্র মারলেন , উঠে আশল , কবিতা হয়ে
আপনার হাতে...


আপনার মন্তব্য জানাতে লগ-ইন করুন।

শেখ নজরুল



আগে ভাবতাম অনেক কিছু বলার আছে নিজকে নিয়ে; এখন বুঝি হদ্দ বোকা আমি!

এই ব্লগারের সাম্প্রতিক ১০

  • আপনার সুন্দর চোখদুটি নিয়ে কিছু কি ভেবেছেন?
  • মহানায়কের কথা
  • আবাদের গল্প
  • কৃষ্ণভাব। লীলা নাকি মানবপ্রেম
  • যা, তোরে বাসিলাম ভালো
  • ছোটদের নজরুল
  • ডায়ানা । শুধু সুন্দরের রানী হিসেবেই পরিচিত ছিলেন না; ছিলেন আর্তমানবের বন্ধু
  • নজরুলের বোবাত্ব
  • নজরুল। নিষিদ্ধ থেকে প্রকাশ্যে
  • প্রসঙ্গ নার্গিস-বিয়ের রাতেই যাকে কবি ফেলে এসেছিলেন