কখনও এমন হয়নি- তুমি আছো, আমি নেই
কখনও এমন হয়নি- তুমি অপেক্ষা করে আছো
আর আমি ঠিকঠাক পৌঁছাতে পারেনি তোমার শিল্পকলায়
কখনও এমন হয়নি- তুমি আগুনের জন্য দাঁড়িয়ে আছো
আর আমি প্রমিথিউসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি কামারপাড়ায়
কখনই এমন হয়নি- তোমার চাওয়াগুলো খুঁড়িয়ে হাঁটছে
আর আমি সরল পায়ে পৌঁছে গেছি চন্দ্রিমা উদ্যানে
কখনও এমন হয়নি- তুমি আছো, আমি নেই
তুমি কাঁদছো আমি হাসছি; বাঁক নিয়েছি তোমার নির্বাকে।
কখনও এমন হয়নি- তুমি যাচ্ছো, আমি ফিরছি
তোমার হাতছানিতে নূয়ে পড়েছে আমার হাত
কখনও এমন হয়নি- তুমি চেয়েছো
আর আমি 'না' বাজার থেকে ফিরছি
কখনই এমন হয়নি- তোমার লাটিম ঘুরছে, আর
আমি তার পাঁক না গুনে বোকার মতো দাঁড়িয়ে আছি।
শেয়ার করুন
ফেসবুকে
গুগল বাজ়ে
ট্যুইটারে
কখনই এমন হয়নি-তুমি পোস্টেছ
আর আমি খোচাইনি সেটায়
হা হা হা
কখনই এমন হয়নি- তোমার লাটিম ঘুরছে, আর
আমি তার পাঁক না গুনে বোকার মতো দাঁড়িয়ে আছি।
অসম্ভব , আমি গুনতে পারি না ,
এমন পাক...
কখনও এমন হয়নি- তুমি আছো, আমি নেই
তুমি কাঁদছো আমি হাসছি; বাঁক নিয়েছি তোমার নির্বাকে।
এত শহজ কথা তো তুমি লেখনা ??????
কখনও এমন হয়নি- তুমি আগুনের জন্য দাঁড়িয়ে আছো
আর আমি প্রমিথিউসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি কামারপাড়ায়
হা হা হা
এতো এতো মন্তব্য! হায়, কি যে করি?
কেমন আছেন?
কখনো এমন হয়নি নজরুলদা যে আমি এসেছি, আপনি মন্তব্যাননি !
এটি সত্যি দিদি। কারণটা ভালোলাগা।
কখনও এমন হয়নি- তুমি আগুনের জন্য দাঁড়িয়ে আছো
আর আমি প্রমিথিউসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি কামারপাড়ায়
- অসাধারন!
অনেক ধন্যবাদ
খূঊব ভালো লাগলো।
ভাল লাগল
কখনও এমন হয়নি তুমি অন্যের দিকে বাড়িয়োছো হাত
আর আমি চেয়ে চেয়ে দেখেছি
দুঃসহ যন্ত্রনায় মরেছি তবু করিনি কোন প্রতিবাদ ।
বরাবরের মত এটাও ভাল লেগেছে ।
ভালো লাগা জানিয়ে গেলাম.।।
শেয়ারিংয়ের জন্য ধন্যবাদ।@ জাহিদ
অনেক কৃতজ্ঞতা।@ ইন্দ্রনীল
আমিও ভালোকিছু দিলাম।@ সংহিতা
"আর আমি প্রমিথিউসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি কামারপাড়ায়"
পুরো কবিতার সাথে সাথে এই লাইনটা অনেকদিন মনে থাকবে।
ভালোলাগার দুপুর হবে না।
শেখ নজরুল
আগে ভাবতাম অনেক কিছু বলার আছে নিজকে নিয়ে;
এখন বুঝি হদ্দ বোকা আমি!
এই ব্লগারের সাম্প্রতিক ১০