বুঝছি না কিছুই, কর্পোরেট নাকি করপোরাল

বিবর্ণ সকাল, বিবস্ত্র দুপুর পার করে আশ্বস্থ হলাম খামোখাই
শেষ পর্যন্ত সন্ধেটাও কর্পোরেট আগ্রাসনে গেলো
দুজন মুখোমুখি বসে উষ্ণ-উষ্ণ কফি পান করতে চেয়েছিলাম
হলো না; ঠাণ্ডা, কী ভীষণ হীম-বরফ শীতল
কফিময় কর্পোরেট ধোয়া উড়ে যাচ্ছে মহাহীম এন্টার্টিকার দিকে
শেষ পর্যন্ত গোলাপও অনড় নির্ঘুম কর্পোরেট ভোরের প্রতীক্ষায়
মাঝরাতেই ফুলে ফেঁপে হা হয়ে আছে- যেন মালিরা অপেক্ষা জানে না
কাঁচির সুচাগ্র জোড়া বাহুর কুচকুচ শব্দগুলো ধারণ করে পাঠাবে কর্পোরেট ধান্দায়
আমি বুঝছি না কিছুই, কর্পোরেট নাকি করপোরাল; কিছুই বুঝছি না-
হাইব্রীড যাত্রায় কী নাম পাবে আমাদের ভালোবাসা।
ভাবছি, শেষ পর্যন্ত তোমার জন্মনাম খুঁজে পেতে বলতে না হয়-
কর্পোরেট বেশ সুস্বাদু, আঁশযুক্ত, পুরুষমোহন- তোমার মুঠি আলগা করো।
শেয়ার করুন
ফেসবুকে
গুগল বাজ়ে
ট্যুইটারে
আবার বাংলা গুলো বাক্স হয়ে গেছে।
দারান কালকে পরে দেখব...
ঠিক আছে। ভালো থাকবেন।
হাইব্রীড ভালোবাসা, বেশ কথা কিন্তু।
"কফিময় কর্পোরেট ধোয়া উড়ে যাচ্ছে মহাহীম এন্টার্টিকার দিকে"-
শুভেচ্ছা কবিকে।
পড়ে মন বলে উঠল -- বাহ!
@মেঘ
লেখা দিচ্ছে না অনেকদিন। লেখা চাই।
@লিপি
আমি অনায়াসে দিলাম ধন্যবাদ।
কফিময় কর্পোরেট ধোয়া উড়ে যাচ্ছে মহাহীম এন্টার্টিকার দিকে
ভালো করে সাজিয়েছেন দাদা
হাইব্রীড যাত্রায় কী নাম পাবে আমাদের ভালোবাসা।
ভাবছি, শেষ পর্যন্ত তোমার জন্মনাম খুঁজে পেতে বলতে না হয়-
দারুন দাদা
আরো চাই এমন কনসেপ্ট
নজরুল ভাই, খোঁজ খবর নিলেন বলে ভালো লাগল। সত্যি অনেকদিন লিখছি না। মাঝে মাঝেই এইরকম একটা অবস্থা আমাকে যথেষ্ট বিব্রত করে, লিখতে পারি না বলে।
আবার মন ভরে যায় ...
শেখ নজরুল
আগে ভাবতাম অনেক কিছু বলার আছে নিজকে নিয়ে;
এখন বুঝি হদ্দ বোকা আমি!
এই ব্লগারের সাম্প্রতিক ১০