এমন নবজন্মের কিছুই জানবে না তুমি

তুমুল ভিজছে শহর। সোডিয়াম বাতির চুয়ানো জলে ভিজছে রাতের কলেজিয়েট শাখা। বৃক্ষ, ফুল, পাখি আর রাতের নিঃসঙ্গ ল্যাম্পপোস্ট নিয়ে এর মধ্যে বৃষ্টিনিশিথা ছেড়ে গেছে মেঘের স্টেশন। ওদের জন্য আজ ডিনার, সাপার, বেড-টি, ব্রেকফাস্ট, টি-ব্রেক, লাঞ্চ, ব্রাঞ্চ- সবই ফ্রি; শর্ত একটাই-ভিজতে হবে পাতা ও পাপড়ির পোশাকশূন্য শরীরে।
শর্তহীন, টিকেট বিহীন জলস্নানের পরিতৃপ্তি আজ ওদের বৃন্ত ও শাখায়। ওরা ভিজছে দূরন্ত বেগে ছুটেচলা বৃষ্টিনিশিথার ছাদহীন বগিতে বগিতে। ওদের ঠোঁট থেকে বেজে উঠছে কফির কাপের টুংটাং আর পতনের চুকচাক শব্দ। উলম্ব বৃষ্টিবহরে ওদের শরীর থেকে খসে পড়ছে শহরের ক্লান্তি, মানুষের বাস্তবায়িত প্রতিশোধ।
ওদের মনে পড়ছে অনন্ত বসন্ত প্রহর, গোলাপি সকাল, রজনীগন্ধার শাদা জোছনা, পরাগ-পতঙ্গে বৈশাখী পূর্ণিমা।
তুমুল ভিজছে শহর, শ্রাবণের পারিজায়ী রাত, নয়নতারার করপোরাল পাঁপড়ি, স্বর্ণচাঁপার ধূসর বাঁকল, সবুজ ডানার টিয়ে, কিছু বৃক্ষস্বভাব প্রেম, গণিকার পুরু লিপস্টিক।
ওরা জেগে আছে আনন্দে, আর মানুষ ঘুমোচ্ছে অঘোরে। তুমিও ঠিক তাই! এমন নবজন্মের কিছুই জানবে না তুমি; বরং সকাল হলে অসুরের মতো বৃষ্টিকেই অভিশাপ দেবে।
শেয়ার করুন
ফেসবুকে
গুগল বাজ়ে
ট্যুইটারে
চিন্তা ভাবনার অসাধারন বিকাশ।
ভাল লাগল।
উলম্ব বৃষ্টিবহরে
কি কথা
বরং সকাল হলে অসুরের মতো বৃষ্টিকেই অভিশাপ দেবে।
হা হা হা
ঠোঁট থেকে বেজে উঠছে কফির কাপের টুংটাং আর পতনের চুকচাক শব্দ।
বেশ মজার
জানালাম ভালোলাগা
কৃতজ্ঞতা রাখলাম।@ ইন্দিরা মুখার্জি
কৃতজ্ঞতা @ সঞ্জয় নাথ
ভালো থাকবেন। @ রনি কোলকাতা
শেখ নজরুল
আগে ভাবতাম অনেক কিছু বলার আছে নিজকে নিয়ে;
এখন বুঝি হদ্দ বোকা আমি!
এই ব্লগারের সাম্প্রতিক ১০