পাশওয়ার্ড হারিয়েছেন? নতুন জন?

বৃত্তহীন কেন্দ্রীয় ভালোবাসা

৩০/১১/২০০৯   শেখ নজরুল   ৬টি মন্তব্য  








বৃত্তের বাইরে এসে পড়েছি বিপদে
এত বিশাল পরিসীমা ঘোরা আমার কাজ নয়
কেন্দ্রই আমার পরিপূরক, যার চেয়ে ক্ষুদ্র আমি
কেন্দ্রীয় শাসনই আমার জন্য ভালো।

ভাবতে কার না ভালো লাগে-
পেয়ারার মতো গোলাকার: নাভিতে যার এক দৌঁড়
অথচ কী ভুলই না ঘটে গেল বৃত্ত ভেদ করে
এখন কেন্দ্র ছুঁতে আমিই ঘুরছি বমবম।

উন্মুক্ত উদোম অভিভাবকহীন এই আমাকে টানছে
তাবত পৃথিবীর কেন্দ্রীয় সরকার
আমাকে টানছে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা
আমাকে সাঁতার শেখাতে চায় নিলনদ।

আমার কেন্দ্রাতীত নৃতাত্ত্বিক ইতিহাস
পাললিক হৃতপিণ্ডে তারা গড়তে চায় পিরামিড।

আমাকে টানছে ফুজিয়ামার জলন্ত ঠোঁট
মক্কার উন্মুক্ত ময়দান, শয়তানের প্রতীকী শরীর
তৃতীয় বিশ্বের খুঁদ-পিপাসার বৃত্ত বিচ্ছিন্ন মডেল
আমি আমাকে টানছে মিসেল ওবামা।

ম্যাডোনার জমকালো স্টেজে মডেল সাজাতে
আমার ঝুঁটি ধরে চলছে তুমুল টানাটানি
আমাকে টানছে সালভাদরের তুলি, পাবলোর ক্যানভাস-
সোফিয়া লরেনের অতৃপ্ত জীবন।

বিপন্ন নদী, বিধ্বস্ত সবুজ
বিদীর্ণ দিগন্তের মডেল আমি
আমাকে টানছে হিম এন্টার্কটিকা
বৃত্তের বাইরে এসে বিপন্ন আমি!

এত বিশাল পরিসীমায় হাঁটার সাহস ব্রহ্মারও ছিল না।

শেয়ার করুন     ফেসবুকে     গুগল বাজ়ে     ট্যুইটারে

<< আগের পোস্ট | প্রথম পাতা | পরের পোস্ট >>

কচ-কচানি বা মন্তব্য (যা বলবেন)...

মঞ্জুশ্রী রায়চৌধুরী   ৩০/১১/২০০৯

হয়তো তাই। হয়তো বহ্মা সৃষ্টি করেছেন তাই এমনি কিছু স্বজন-সুজন.... মন পোড়ানো আগুন দিয়ে কারুকার্য করতে জানা কবি নামক কিছু সৃজনমুখী মানুষজন..... যাতে তাঁরই সৃষ্ট দুনিয়ার ওপর দুনিয়াদারী করছে তারা কি রূপে তা বুঝতে, তা দেখতে...
তুমি নজরুল আ-ব্রম্ভতালু কবিজন..... এটা বুঝেছি বেশ।

শেখ নজরুল   ৩০/১১/২০০৯

আপনি ঠিক জায়গাটিতেই নক করেছেন এটিই ক্ষুদ্রজনের বড় প্রাপ্তি। কৃতজ্ঞতা আপনাকে। ভালো থাকবেন নিরন্তর।

অতনু ব্যানার্জী    ৩০/১১/২০০৯

চমতকার লেখা

শেখ নজরুল   ৩০/১১/২০০৯

অনেক কৃতজ্ঞতা দাদা। ভালো থাকবেন।

মেঘ   ৩০/১১/২০০৯

নজরুল,আপনার লেখা পড়েই যাচ্ছি। এত লিখেন কি করে?

শেখ নজরুল   ০১/১২/২০০৯

কই বেশি লিখিনি তো! কুমিরের সেই বাচ্চা দেখানোর মতো অনেকটা! কেমন আছেন?

আপনার মন্তব্য জানাতে লগ-ইন করুন।

শেখ নজরুল



আগে ভাবতাম অনেক কিছু বলার আছে নিজকে নিয়ে; এখন বুঝি হদ্দ বোকা আমি!

এই ব্লগারের সাম্প্রতিক ১০

  • আপনার সুন্দর চোখদুটি নিয়ে কিছু কি ভেবেছেন?
  • মহানায়কের কথা
  • আবাদের গল্প
  • কৃষ্ণভাব। লীলা নাকি মানবপ্রেম
  • যা, তোরে বাসিলাম ভালো
  • ছোটদের নজরুল
  • ডায়ানা । শুধু সুন্দরের রানী হিসেবেই পরিচিত ছিলেন না; ছিলেন আর্তমানবের বন্ধু
  • নজরুলের বোবাত্ব
  • নজরুল। নিষিদ্ধ থেকে প্রকাশ্যে
  • প্রসঙ্গ নার্গিস-বিয়ের রাতেই যাকে কবি ফেলে এসেছিলেন